বিএনপি জামায়াতের হরতাল, অবরোধ, বিরুদ্ধে ছাত্রসমাজের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

বেলকুচি সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা এবং বেলকুচি উপজেলা ছাত্রলীগের সার্বিক সহযোগিতায়।
বিএনপি জামায়াতের হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে- ছাত্রসমাজের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজ ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসান, রাকিব হাসান, সোলাইমান হোসেন রাজু, বেলকুচি উপজেলা এবং বেলকুচি সরকারি কলেজ ছাত্রলীগের নেতা তানজিদ হোসাইনসহ বেলকুচি উপজেলা এবং বেলকুচি সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ। বিক্ষোভ মিছিলটি বেলকুচি সরকারি কলেজ থেকে বের হয়ে মুকুন্দগাতী, চালা হয়ে আবার বেলকুচি সরকারি কলেজ চত্ত্বরে সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।

Comments
No comments
Add a comment: