বিএনপি কুকি-চিনের সঙ্গে হাত মিলিয়েছে।-গৃহায়ণমন্ত্রী

জাতীয় নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কুকি-চিনের সঙ্গে মিশে দেশের স্থিতিশীলতাকে নস্যাৎ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারত বিরোধিতা প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, এটা হচ্ছে তাদের পুরোনো রাজনীতি। কারণ ভারত হচ্ছে মুক্তি সংগ্রামে আওয়ামী লীগের পরম বন্ধু। ভারতের সহযোগিতায় মহান মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তানকে পরাজিত করেছি। তাদের প্রশিক্ষিত ৯৪ হাজার সেনা সদস্য মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর কাছে অস্ত্র সমর্পণ করতে বাধ্য হয়েছে। সুতরাং ভারত বিরোধিতা মুক্তিযুদ্ধের বিপক্ষের একটি অংশ। বিএনপি ভারত বিরোধিতা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়।
মন্ত্রী বলেন, এই ঈদেও তারা ভারতীয় পণ্য ব্যবহার করবে। তারা ঈদে যে সমস্ত মসলা ব্যবহার করবে এর শতকরা ৯০ ভাগ মসলা ভারত থেকে আসবে। ভারতীয় মসলা ছাড়া তাদের চলবে না।
এসময় জেলা-উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments
No comments
Add a comment: