বিএনপির সময় ঋণ খেলাপি বেশি ছিল: আইনমন্ত্রী
শুক্রবার (১৭ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে বনগজ- কৃষ্ণনগর সড়কের তিতাস নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিএনপি তাদের শাসনামলে যুদ্ধাপরাধী ও রাজাকার-আলবদরদের সঙ্গে নিয়ে জনগণকে শোষণ করেছে। তারা পাকিস্তানের দালাল হয়ে শাসনের নামে শোষণ ও অত্যাচার করেছে। এখন আর সেই সুযোগ জনগন দিচ্ছে না বলে তাদের সহ্য হচ্ছে না
এ সময় আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, উপজেলার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম সামদানি ফেরদৌস, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মোমিন বাবুল, ধরখার ইউনিয়নের চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফিসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments
No comments
Add a comment: