বিএনপির লোকেরাও নৌকায় ভোট দেবে: তাজুল ইসলাম

খোকন পারভেজ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
সোমবার, ০১ জানুয়ারি ২০২৪


যারা ভোটে বাধা দেয়ার কথা বলে, সেই দলের (বিএনপি) লোকেরাও নৌকা মার্কায় ভোট দিবে। মানুষ এখন আর দেশের অশান্তি চায় না। দেশে এখন নির্বাচনের আমেজ বিরাজ করছে।

বিগত নির্বাচনগুলোর চেয়ে এবার মানুষ আরও বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ. বি. তাজুল ইসলাম এমপি। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ৫টায় বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর ইউনিয়নের বাহেরচর গ্রামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন। তাজুল ইসলাম বলেন, একটি প্রাণিও জন্ম নেয়নি বাঞ্ছারামপুরের মানুষকে ভোট দেয়া থেকে বিরত রাখবে। যারা বাধার কথা বলে তারাও নৌকায় ভোট দেবে। ঐক্যবদ্ধ বাঞ্ছারামপুর গড়ার জন্য আমি যে প্রচেষ্টা চালিয়েছি- তারই প্রতিফলন এটি। কারণ আমার ওপর যে অত্যাচার করেছে, আমি তার উপর প্রতিশোধ নেইনি। বাঞ্ছারামপুরে বিএনপির যারা আছে, তাদের অনেকেই আমাকে ভোট দেবে। হয়তো কিছু এদিক-সেদিক হবে।

Advertisement

তিনি আরও বলেন, আমরা গত ১৫ বছরে বিএনপি নেতাকর্মীদের ওপর কোনো হামলা করিনি, মামলা করিনি। তাদের আমরা সম্মান দিয়েছি। তাই আমাদের প্রতি তাদের কোনো বিদ্বেষ নেই। বাঞ্ছারমপুরের স্বার্থে আমরা সবাই একতাবদ্ধ । বাঞ্ছারপুরে অনেক ব্রিজ হয়েছে- এখানে তো লেখা থাকবে না যে এটার ওপর দিয়ে আওয়ামী ছাড়া অন্য কেউ হাঁটতে পারবে না। তাই রাজনৈতিক মতবিরোধ থাকলেও উন্নয়নের স্বার্থে সবাই নৌকায় ভোট দেবে। বাহেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ মোল্লার সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন প্রমুখ। সাবেক সেনা কর্মকর্তা তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের চারবারের সংসদ সদস্য। টানা পঞ্চমবারের মতো এবারও এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।

Comments

No comments

Add a comment:

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য