বিএনপির অবরোধের ৬ষ্ট দিনেও রাস্তায় ছিলো আওয়ামীলীগের নেতা কর্মীরা

বিএনপির ডাকা ৬ষ্ট দিনের অবোরোধেও চৌদ্দগ্রামের বিভিন্ন এলাকায় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অংগসংগঠনের নেতা কর্মীরা ঢকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান গ্রহন করে।
চৌদ্দগ্রামের মিয়াবাজার, নোয়াবাজার, আমানগন্ডা, বাবুচিবাজার,হারিসর্দার চৌদ্দগ্রাম সদর,বাতিসা,চিওড়া,পদুয়া রাস্তার মাথা, লাডুমী এলাকায় আওয়ামীলীগের কর্মীরা অবস্থান নেন এবং বিক্ষোভ মিছিল করেন। বিভিন্ন এলাকায় রাস্তার পাশে পেন্ডেল সাজিয়ে জাতীর জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমান,মাননীয় প্রধান মন্ত509;রী শেখ হাসিনা,চৌদ্দগ্রামেরর জন নন্দীত নেতা সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব কে নিয়ে সারাদিন বিভিন্ন ধরনের গান পরিবেশন কারা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি,আনসার বাহিনিকে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। ৬ষ্ট দিনের অবরোধ ছিলো একেবারেই ঢিলে ডালা ভাব। মহাসড়কের আন্তঃজেলা বাস, ট্রাক নিয়মিত চলাচল করতে দেখা গেছে। সিএনজি অটোরিক্সা চলাচল করেছ। মাঝে মাঝে দুরপাল্লার বাস চলেছে। চৌদ্দগ্রামের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটার সংবাদ শোনা যায়নি। আগামীv কাল ৭ম দিনেও আওয়ামীলীগের নেতা কর্মীরা মাঠে থাকবেন বলেও জানান আওয়ামীলীগের নেতারা।

Comments
No comments
Add a comment: