বাঞ্ছারামপুর সিরাজ ও আশুগঞ্জে সাজু নির্বাচিত।
গতকাল বুধবার(২৯ মে) জেলা প্রশাসক কার্যালয় ও জেলা রিটার্নিং কর্মকর্তা রাত ১০ টায় দুই উপজেলার বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষনা করেন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, বাঞ্ছারামপুরে তৃতীয়াবারের মতো চেয়ারম্যান প
লার বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষনা করেন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, বাঞ্ছারামপুরে তৃতীয়াবারের মতো চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম (ঘোড়া) ৮৩ হাজার ৮৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আমিনুল ইসলাম তুষার (আনারস) পেয়েছেন দুই হাজার ১৬২।
অপরদিকে আশুগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. জিয়াউল করিম খাঁন সাজু (মোটর সাইকেল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩১ হাজার ২৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান চেয়ারম্যান মো. হানিফ মুন্সী (দোয়াত কলম) পেয়েছেন ২৮ হাজার ৩৩৪ ভোট।
এছাড়াও আশুগঞ্জ উপজেলার পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে জয়নাল আবেদীন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোছনা চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচনের পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সায়েদুল ইসলাম ভূইয়া বকুল এবং মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

Comments
No comments
Add a comment: