বাঞ্ছারামপুরে ট্রিপল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন।

খোকন পারভেজ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩


ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মা ও দুই ছেলে সন্তানের হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন নিহত জেকি আক্তারের ভাগনির জামাই জহিরুল ইসলাম (২৫)। শ্বশুরবাড়ির ঝামেলা মিটমাট করতে এসে পরিস্থিতি অনুকূলে না থাকায় তিনজনকে হত্যা করেন তিনি।

বুধবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম।তিনি বলেন, মঙ্গলবার রাতে জেকি আক্তারের ভাগনির জামাই জহিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বাগত সৌম্যের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Advertisement

জহির তার জবানবন্দিতে জানান, বিয়ের পর থেকে তিনি পারিবারিকভাবে অশান্তিতে ছিলেন। শ্বশুরবাড়ি থেকে তাকে নানাভাবে চাপে রাখা হতো। আর শ্বশুর-শাশুড়ি তার খালা শাশুড়ির পরামর্শ মতো চলতেন।পারিবারিক ঝামেলা নিষ্পত্তির সহায়তা চাইতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে তার খালা শাশুড়ি জেকি আক্তারের বাসায় যান জহির।স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিষয় নিয়ে আলোচনাকালে জেকি আক্তারের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। একপর্যায়ে বটি দিয়ে জেকির মাথার পেছনে ও ঘাড়ে কুপিয়ে হত্যা করে।ঘুমিয়ে থাকা খালা শাশুড়ির বড় ছেলে মাহিন (১৪) জেগে উঠলে তাকেও বটি দিয়ে কোপ দেন জহির। ছোট ছেলে মহিনেরও (৭) ঘুম ভেঙে গেলে তাকেও হত্যার পর মরদেহ বাথরুমে ফেলে রাখেন।রক্তাক্ত লুঙ্গি ব্যাগে নিয়ে বাসা থেকে পালিয়ে যান।

উল্লেখ্য যে,গত মঙ্গলবার সকালে জেলার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী এলাকার সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী ও দুই সন্তানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

Comments

No comments

Add a comment:

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ