বাগেরহাটে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটে একই রশিতে ঝুলন্ত অবস্থায় ঘর থেকে স্বামী মো. দাউদ শেখ (৪৫) ও স্ত্রী সোহেলী আক্তার লাকি (৩৮) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলার ২নং বেমরতা ইউনিয়নের বৈটপুর গ্রামের নিজ বাড়ী থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। নিহত দম্পতি বৈটপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে ও ছেলের স্ত্রী।এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি কালাম হোসেন জানান, সকালে সংবাদ পেয়ে থানা পুলিশকে জানিয়েছি। তবে কি কারনে তারা আত্মহত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়।
বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইদুর রহমান জানান, সকালে নিহত দাউদ শেখের বেডরুমে মোবাইলে রিং বাজতে থাকলে তার ছেলে মো: সিয়াম (১০) গিয়ে সিলিং ফ্যানের সাথে পৃথক ওড়নায় উভয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন। এ ব্যাপারে ময়নাতদন্ত ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments
No comments
Add a comment: