বাগমারায় তৃণমূল আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে এমপি এনামুল হকের শীতবস্ত্র উপহার

মোঃ ইসরাফিল হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি
শনিবার, ০৭ জানুয়ারি ২০২৩

রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আগামী নির্বাচন স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এরই মধ্যে ডিজিটাল বাংলাদেশ হিসেবে উপহার দিয়েছেন। 

প্রতিটি মানুষ উন্নয়নের ছোয়া পেয়েছে। আগামী নির্বাচন নিয়ে বিএনপি যে চিন্তা করছে তা বাস্তবায়ন হবে না। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলেও তা সফল হবে না। আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক  উন্নয়ন করেছে। উন্নয়নের ফলেই লোকজন শান্তিতে আছে। 

কেউ আর অশান্তিতে থাকতে চাই না। শনিবার সকাল ১০ টায় শিকদারীর সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বিএনপির গায়ে জ্বর আসে। রাজশাহীর মানুষ আর জঙ্গিবাদে জড়াতে চায় না। দলের মধ্যে যে রাজাকার আছে আগে তাদেরকে চিনতে হবে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোন পক্ষ বা দল যেন ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মানুষের পাশে থাকতে হবে। মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

Advertisement
পিতার আদর্শর্কে ধারণ করে দেশবাসীর কল্যাণে সর্বদায় কাজ করে চলেছেন তিনি। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার পাশাপাশি দেশের অবশিষ্ট উন্নয়ন নিশ্চিত করতে নৌকার বিকল্প নেই। তৃণমূলের নেতাকর্মীই আওয়ামী লীগের প্রাণ। তৃণমূলকে আগে গুরুত্ব প্রদান করতে হবে। নেতাদের মাঝে বিভেদ থাকলেও কর্মীদের মধ্যে নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় ঘটাতে হবে। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠািনক সম্পাদক হারুনুর রশীদ সরকার, সোনাডাঙ্গা ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সদস্য এস,এম, এনামুল হক, কাউন্সিলর হাচেন আলী, চেয়ারম্যান লুৎফর রহমান, রেজাউল হক, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল, ব্যবস্থাপক হিসাবশাখা সোহরাব হোসেন মাসুম প্রমুখ।  

উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এলাকার আওয়ামী লীগের পাঁচ হাজার হাজারের অধিক নেতৃবৃন্দের মাঝে ব্যক্তিগত অর্থায়নে শীতবস্ত্র উপহার প্রদান করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন