বাংলাদেশ যতদিন থাকবে পহেলা বৈশাখ আমাদের মাঝে বেঁচে থাকবে।-গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী।

বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে বাঙ্গালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্য দিয়ে পালন করা হচ্ছে।
রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা শহরের লোকনাথ ট্যাংকের পাড় ময়দান থেকে জেলা প্রশাসক মো. মোহাম্মদ হাবিবুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শোভাযাত্রাটি ফারুকী পার্কে এসে শেষ হয়।র্যালিতে নজরকারা মুখোশ, প্যাচা,মাছ সহ বাঙালী সাংস্কৃতির বিভিন্ন অনুসঙ্গ স্থান পায়। এছাড়া লাঠিখেলা, সাপখেলা প্রদর্শন করা হয়েছে।
তিনি বলেন, নববর্ষের স্বাগত জানানোর জন্য রাষ্ট্রীয় সংস্কৃতি হিসেবে আমরা এখন দাঁড় করাতে পেরেছি। যতদিন বাংলাদেশ অস্তিত্ব থাকবে ততদিন পহেলা বৈশাখের মতো আমাদের এই সাংস্কৃতি বেঁচে থাকবে। অনুষ্ঠানে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে প্রাণের তাগিদে, নিজের তাগিদে, প্রাণের দাবিতে আমরা অংশগ্রহণ করেছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও রাজনৈতিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments
No comments
Add a comment: