বাংলাদেশ দল নিয়ে বুলবুলকে যে পরামর্শ দিলেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপের পর্দা নেমেছে গতকাল (২৮ সেপ্টেম্বর), যেখানে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এই ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। ফাইনাল শেষে বিসিবি সভাপতির কাছে বাংলাদেশ দল নিয়ে মন্তব্য করেছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। তিনি জানিয়েছেন ব্যাটিংয়ে উন্নতির করার কথা। 

ফাইনাল শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে বুলবুল বলেন, 'একটা ভালো সুযোগ ছিল আমাদের ফাইনাল খেলার। সেই যোগ্যতাও ছিল। তারপরও সামনে এগিয়ে যেতে হবে। দলটা নতুন, প্রতিদিন উন্নতি করছে। মাত্র গৌতম গম্ভীর একটা পরামর্শ দিল আমাকে- আমাদের ব্যাটিংটা নিয়ে যেন একটু কাজ করা হয়। আমিও তার সাথে একমত।'

ভারত ও পাকিস্তানের কাছে আশা জাগিয়েও হেরে গিয়ে ফাইনালে আর ওঠা হয়নি বাংলাদেশের, 'আমরা দ্বিতীয় রাউন্ডে যেভাবে এসেছি, শ্রীলঙ্কার সাথেই জিতেছি, এরপর ভারত-পাকিস্তান দুই দলের সাথেই জেতা উচিৎ ছিল। আফসোস নেই। পারফরম্যান্সে আমি গর্বিত।'

Advertisement

তিনি আরও বলেন, 'গত ৪ মাসের পারফরম্যান্স দেখেন, ইউএই-পাকিস্তানের কাছে হেরেছি। শ্রীলঙ্কার সাথে ঘুরে দাঁড়িয়েছি, পাকিস্তান-নেদারল্যান্ডসের সাথে হোমে জিতেছি। সামনে আফগান সিরিজ আছে, ছাব্বিশের বিশ্বকাপের ভালো প্রস্তুতি। কিছু ভুল আমরা করছি। এগুলো যেন আর না হয়, উন্নতির ধারা অব্যাহত থাকে।'

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ সামনেই। ইউএই সফরে গিয়ে ক্রিকেটারদের সাথে দেখা হয়েছে বুলবুলের, 'এখানে এসেছি কয়েক ঘণ্টার জন্য। আবার চলে যাব। একটু দেখা করেছি খেলোয়াড়দের সাথে। তারা প্রস্তুতি নিচ্ছে।'


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন