বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপি)'র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপি)'র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৬ আগস্ট) বিকালে মুরাইদ গারোবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, ফারুকুল ইসলাম এর সঞ্চালনায়, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা ফকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম জামাল।কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাজমুল ইসলাম জামাল বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি বহু ত্যাগের পর ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে দেশে পুনরায় বাক স্বাধীনতা ফিরে এসেছে। হামলা মামলা জেল জুলুমের পর আল্লাহ্ তায়া’লার রহমতে পুনরায় মাথা সোজা করে দাড়াতে পেরেছি। দলের দূর সময়ে যù4;রা আমাদের বিপক্ষে থেকে ফ্যাসিবাদী সরকারের পক্ষে কাজ করেছেন তারা যেন দলে অনুপ্রবেশ করতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের রাজনৈতিক অভিভাবক এডভোকেট এসএম ওবায়দুল হক নাসিরের নির্দেশনায় সাংগঠনিক নিয়মনীতি মেনে ঐক্যবদ্ধভাবে সকল সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তরফদার, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, আব্দুল সাত্তার, ছাত্রনেতা রফিকুল ইসলাম, যুবদল নেতা আব্দুল হালিম, শ্রমিক নেতা আবু সাঈদ, কৃষকদল নেতা মো. শাহজাহান প্রমুখ।কর্মী সম্মেলনের সভাপতি গোলাম মোস্তফা ফকির আগামী ২৯ আগস্ট লক্ষিন্দর ইউনিয়ন বিএনপির সম্মেলনে সকলকে উপস্থিত থেকে স্বার্থক ও সফল করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Comments
No comments
Add a comment: