বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও নোয়াখালী জেলা পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রবিবার বিকেলে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টুসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিগন।
সমাপনী পর্বে সদর উপজেলা বনাম সেনবাগ উপজেলা দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা ২ গোলে সেনবাগ উপজেলাকে পরাজিত করে। নয়টি উপজেলা থেকে যুব গেমসে অংশ নেয়া প্রতিযোগিরা ২৪ টি ইভেন্টের মধ্যে ভলিবল, এ্যাথলেটিকস, কারাতে, জুড়ো, বক্সিং, কুস্তিসহ মোট আটটি ইভেন্টে অংশগ্রহণ করে। জেলা পর্যায়ের বিজয়ী খেলোয়াররা বিভাগীয় পর্যায়ে গিয়ে প্রতিযোগিতায় অংশ নেবে।

Comments
Nobin
Thanks
Add a comment: