বাংলাদেশের হয়ে মেসি খেললেও চ্যালেঞ্জ থাকত : হামজা

ডিজিটাল ডেস্ক
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আর্জেন্টাইন লিওনেল মেসি।

তার পায়ের জাদুতে ফুটবল বিশ্ব মুগ্ধ। বাংলাদেশের ফুটবলের হ্যাঁমিলিয়নের বাশিওয়ালা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি। তিনি বাংলাদেশ দলের জন্য ফুটবলপ্রেমীদের কাছে মেসিতুল্য।হামজা চৌধুরি বাংলাদেশ দলে আসার পর দলীয় শক্তি বেড়েছে অনেক। হামজা বাংলাদেশ দলে থাকা এক রকম, আবার না থাকা আরেক রকম। আজ বিকেলে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হওয়ার আগে সাংবাদিকদের সামনে এসেছিলেন হামজা। তখন এক সাংবাদিক হামজাকে মেসির সঙ্গে তুলনা করে প্রশ্ন করেন। এর প্রেক্ষিতে হামজা বলেন,‌ 'আমি মনে করি, যদি মেসি নিজেও বাংলাদেশের হয়ে খেলতেন, তবুও আমাদের ট্যাকটিকস ঠিক করা এবং টিম স্পিরিট গড়ে তোলার মতো চ্যালেঞ্জ থাকতই।'  ফুটবল দলীয় খেলা। একজনের পক্ষে ফলাফল পরিবর্তন করা বেশ কঠিন। তিনি সেটা স্মরণ করিয়ে বলেন, 'দিন শেষে ফুটবল একটা দলগত খেলা।
Advertisement

তাই ফুটবল কখনো একজনের খেলা নয়। আমাকে কেন্দ্র করেও নয়।'  ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হামজার বাংলাদেশের জার্সিতে অভিষেক। বাংলাদেশের হয়ে খেলতে এটি তার তৃতীয়বার আগমন। এ নিয়ে তার প্রতিক্রিয়া, 'এ নিয়ে তৃতীয়বার আমি এসেছি। আমার সম্পর্ক খুব ভালো হয়েছে কোচদরে সঙ্গে, ফুটবলারদরে সঙ্গে। টিম সপ্তাহখানেক ধরে হার্ডওয়ার্ক করছে, টিমে এসে ভালো লাগছে ইনশাআল্লাহ, আমরা জিতবো।'  হামজা এশিয়ান কাপ বাছাইয়ের দু'টি ম্যাচ খেলেছেন। হংকংয়ের বিপক্ষে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যান্ড অ্যাওয়ে খেলতে এসেছেন। গত মাসে নেপালের বিপক্ষে হামজা বাংলাদেশের হয়ে খেলতে আসেনি। বাফুফে নেপাল যাত্রা হওয়ার আগের দিন হামজার না আসার সংবাদ জানতে পারে। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে না আসা নিয়ে হামজা বলেন,‌ 'দুঃখিত, প্রথমবার নেপালে আমি আসিনি কারণ আমার গোড়ালিতে একটু চোট ছিল। আমরা শুক্রবার রাতে বার্মিংহামের বিপক্ষে খেলেছিলাম, তবে তার আগেও মৌসুমের শুরু হওয়ায় আমার পায়ে কিছুটা ব্যথা ও টান ছিল।'

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন