বাঁচতে চাই উখিয়ার ক্যান্সারে আক্রান্ত সুলতান আহমদ মিস্ত্রি

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ধরুমখালী হাজীর পাড়ার বাসিন্দা সুলতান আহমদ দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে এখন প্রায় নিঃস্ব । অসুস্থ সুলতান আহমদ পেশায় একজন কাঠ মিস্ত্রি, পিতা- মৃত মির কাশেম।
ক্যান্সারের রোগে আক্রান্ত হওয়ার পর পরই কক্সবাজার থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার হাসপাতালে ছুটতে ছুটতে এখন দিশাহারা। মধ্যবিত্ত পরিবারের সুলতান আহমদ কাঠ মিস্ত্রির দিনমজুরি কাজ করে অর্জিত অর্থ সম্পদ যা ছিল সব চিকিৎসার পিছনে হারিয়ে এখন পাগলপারা হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসক জানান, সুলতান আহমদ'কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার করা হয়েছে। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে সুলতান আহমদ এমন অবস্থায় দ্রুত অপারেশন করা দরকার।
ডাক্তারের দেওয়া তথ্য মতে, অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৩-৪ লাখ টাকা। যা যোগাড় করতে না পেরে অসুস্থ সুলতান আহমদ সমাজের বিত্তশালীসহ সাধারণ মানুষের আর্থিক সহযোগিতায় বাঁচতে চাই।
অসুস্থ সুলতান আহমদের স্ত্রী জয়নাব বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে ভুগছেন। অর্থ সম্পদ যা ছিল সব চিকিৎসার পিছনে ব্যয় করে এখন নিঃস্ব। আমার স্বামীর জীবন বাঁচাতে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন।
অসুস্থ সুলতান আহমদের স্ত্রী জয়নাব বেগমের বিকাশ নাম্বার-০১৮১৫-৬২১৫৩৭। পার্সনাল।

Comments
No comments
Add a comment: