বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার (২৩ জুন) পটুয়াখালী জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৯:৩০ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
পতাকা উত্তোলন শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এ সময় শোভাযাত্রায় নেতৃত্ব প্রদান করেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. সুলতান আহমেদ মৃধা ও যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ গোলাম সরোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ। মহিলা আওয়ামী লীগের নেতৃত্ব প্রদান করেন সাবেক মহিলা সংসদ সদস্য কানিজ সুলতানা হেলেন সহ অন্যান্য মহিলা নেতৃবৃন্দ। এ ছাড়াও সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ সহ হাজার হাজার কর্মীসমর্থকদের শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়।

Comments
No comments
Add a comment: