বনায়নে উপকার ভোগীদের মাঝে চুক্তিনামা ও বন পুনরুদ্ধার কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালীর উপকূলীয় সুবর্ণচর উপজেলায় সামাজিক বনায়নে উপকার ভোগীদের মাঝে চুক্তিনামা দলিল হস্তান্তর ও বৃক্ষ রোপণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনামূলক আলোচনা সভা এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রোববার বিকেলে সাংবাদিকদের সাথে এক ওয়ার্কশপের আয়োজন করা হয়। নোয়াখালী বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ ফরিদ মিয়ার সভাপতিত্বে এ সময় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী মোঃ শফিউল আলম। সভায় জেলা বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মো.ইব্রা489;ীম খলিলের সঞ্চালনায় বন পুনরুদ্ধার ও সহযোগিতামূলক বন ব্যবস্থাপনার উপর নোয়াখালীর মাইজদীর বন বিভাগের পরিদর্শন বাংলোতে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে মূখ্য বক্তা ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড.মোহাম্মদ আবদুস সালাম। অপরদিকে, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতি সর্ববিদ্যার সভাপতিত্বে সামাজিক বনায়নে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ১ শত কিলোমিটার সড়ক বনায়নে নিয়োজিত ১০৪৫জন উপকার ভোগীদের মাঝে চুক্তিনামা হস্তান্তর করা হয়।


Comments
MD NURUNNABI Nobin
Thanks
Add a comment: