বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ চ্যাম্পিয়ন 'আমরা সবাই বন্ধু 'দলের পক্ষে সিবগাত -গালিব জুটি ২-০ সেটে নবারুণ সংঘকে পরাজিত করে "আমরা সবাই বন্ধু" গ্রুপ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।
শনিবার( ২ মার্চ) রাত ৮ টাই জেলা পৌর শহরস্থ বঙ্গবন্ধু স্কয়ার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় আব্দুস সাকির ছোটনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু এবং এম আর টেক্সটাইলের সত্ত্বাধিকারী দেওয়ান মারুফ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হি2488;েবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, প্রমুখ। ফাইনাল খেলায় আমরা সবাই বন্ধু বনাম নবারুন সংঘ ক্লাব মাধ্যকার খেলায় ২-০ পয়েন্টের ব্যবধানে আমরা সবাই বন্ধু ক্লাব চ্যাম্পিয়ান হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় গালিব ও সিবগাত। রানার্স আপ হয়েছে নবারুন সংঘ ক্লাব। উল্লেখ্য, উদ্ভোধনী ম্যাচসহ ৪টি গ্রুপে ১০টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টে শুরু হয়। বিভিন্ন গ্রুপ পর্বের শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল বিজয়ী চ্যাম্পিয়ান দল ৩০হাজার ও রানার্স আপ দল ২০ হাজার অর্থের পুরষ্কার তুলে দেন অতিথিরা।

Comments
No comments
Add a comment: