বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করতেন নলছিটিতে আমির হোসেন আমু

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
বুধবার সকালে সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা ছাত্রলীগের বর্নাঢ্য আয়োজনে আরও উপস্থিত ছিলেন,জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র ওয়াহেদ খান, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু,সাধারন সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার, সমাবেশ উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন ইউয়িননের ছাত্রলীগের নেৃতবৃন্দ মিছিল সহকারে যোগদান করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) মেহেদী হাসান পিন্স।

Comments
No comments
Add a comment: