বঙ্গবন্ধুর সমাধিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল ।
সোমবার বিকেলে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয় ।
এ সময়, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিক্ষা ও আইসিটি গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ আল মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Comments
No comments
Add a comment: