বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার মোস্তাফিজুর রহমান।
শুক্রবার দুপুরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয় ।
এ সময়, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Comments
No comments
Add a comment: