বকশীগঞ্জে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাইপর্ব অনুষ্ঠিত

জামালপুরের বকশীগঞ্জ মেরুরচর ইউনিয়নে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে । সমাজসেবা অধিদপ্তরের অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান কর্মসূচির আওতায় এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। বাছাই পর্বে ২৮৭জন ভাতাভোগি আবেদন করেন। এ উপলক্ষে ২১ নভেম্বর সোমবার সকাল থেকে প্রায় দিন ব্যাপি চলে মেরুরচর ইউনিয়ন পরিষদ চত্বরে বাছাই কার্যক্রম। এসময় উপস্থিত ছিলেন বকশù6;গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা আজিজুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান , মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক , সাংবাদিক রাজ্জাক মাহমুদ, উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক লালন ও সাধারণ সম্পাদক আল মোজাহিদ বাবু , ইউপি সদস্য মন্জু মিয়া, আসাদুজ্জামানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Comments
No comments
Add a comment: