বকশিগঞ্জ উপজেলার জনগণ মুক্তি চায় বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহবুবুল হক বাবুল চিশতীর

জামালপুর জেলা বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহবুবুল হক চিশতী (বাবুল) এর মুক্তি কামনা করেন জামালপুর জেলার সর্বস্তরের সাধারণ জনগণ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জেল হাজতে যেতে হয়েছে তাকে।
এখন ও তিনি কারাবাস ভোগ করছেন। দুর্নীতি দমনের করা মামলার অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আদালতে চলছে বিচার কার্যক্রম। বিচার কার্যক্রম থাকা অবস্থায় প্রতিনিয়ত কারাগার থেকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টে হাজিরা দিতে হচ্ছে তাকে। কারাগারে থাকা বাবুল চিশতী তিনি তার অন্যায়ের ক্ষমা চেয়ে মুক্তি কামনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে। এবং কি তার জেলার সাধারণ মানুষ মুক্তি প্রত্যাশা কামনা করেন। কারণ তিনি কারাগারে বাইরে থাকা অবস্থায় জেলা ও উপজেলায় পরিকল্পনা নিয়ে দেশ ও দেশের জনগণের জন্য কাজ করে গিয়েছেন। তিনি বকশিগঞ্জ উপজেলায় শিল্প কারখানা নির্মাণ করছেন যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করতে পারতো। তিনি উপজেলায় তার ইন্ডাস্ট্রিয়ার এরিয়ার পাশেএকটি দৃষ্টি নন্দন (মসজিদে নুর) মসজিদ নির্মাণ করে দিয়েছেন।
তার মুক্তি কামনা করে বকশিগঞ্জ উপজেলার ব্যবসায়ী মো ফেরদৌস আলম রিমন বলেন, তিনি আমাদের বকশিগঞ্জ উপজেলাকে শিল্প নগরী করার চিন্তা করেছিলেন। এবং কি তার হাতে গড়া শিল্প কারখানায় কয়েক হাজার শ্রমিকের কাজের ব্যবস্হা করে দিয়েছিলেন। তিনি গ্রেপ্তার হওয়ার পর পর তার শিল্প কারখানার কাজ বন্ধ করে দেওয়া হয় বেকার হয়ে পরে হাজার হাজার শ্রমিক। একাধিক বার সেই হাজার হাজার বেকার শ্রমিক রা সহ বাবুল চিশতির মুক্তি কামনার দাবি ও করেছেন তারা ফিরে চান উন্নয়নের রুপকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহবুবুল হক বাবুল চিশতি কে।
তার অন্যায়ের ক্ষমা করে যদি মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাবুল চিশতীকে মুক্তি দেন উপজেলা এবং জেলার সকল সাধারণ মানুষের উপকার হবে। উপকার হবে হাজার হাজার বেকার শ্রমিক ফিরে পাবে তাদের সচ্ছলতা। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহবুবুল হক বাবলু চিশতী তিনি জাতিসংঘ সদর দপ্তরে ইন্টারন্যাশনাল কংগ্রেস অব মিডিয়া ( ইউ. এন. এ. এস. ভি) কর্তৃক টেকসই উন্নয়নের লক্ষ্য মাত্রা (এস. ডি.জি) উন্নয়নে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার সক্রিয় ভূমিকা, বেকারত্ব দূরীকরণ এবং নেতৃত্বের জন্য বিশেষ সম্মাননা পদক পেয়েছেন।

Comments
No comments
Add a comment: