ফ্রিল্যান্সিং শিখে আত্মনির্ভরশীল হতে নোয়াখালীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নুরুন্নবী নবীন, নোয়াখালী প্রতিনিধি
শনিবার, ০৭ মার্চ ২০২৬

তরুণদের ফ্রিল্যান্সিং দক্ষতা বাড়িয়ে আত্মনির্ভরশীল করে তোলা এবং বেকারত্ব কমানোর লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নোয়াখালীতে সরকারি ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্পের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে নোয়াখালীর নির্ধারিত কেন্দ্রে এ পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা। তিনি পরীক্ষার সার্বিক কার্যক্রম ও পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাজ্জাদ হায়দার ভূঁইয়া, নোয়াখালী ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং’ প্রকল্পের প্রধান পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Advertisement

জানা গেছে, তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিং এবং অনলাইনভিত্তিক আয়ের বিভিন্ন বিষয়ে দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ষষ্ঠ ব্যাচের জন্য আয়োজিত ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

পরীক্ষাকেন্দ্রে বিপুল সংখ্যক কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীর উপস্থিতি লক্ষ্য করা যায়। সংশ্লিষ্টদের মতে, তরুণদের এ ব্যাপক অংশগ্রহণ প্রকল্পটির প্রতি বাড়তি আগ্রহ ও সম্ভাবনারই প্রতিফলন। প্রশিক্ষণ সম্পন্ন করার পর অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।


Comments

nobin

Thanks

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন