ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা, মতলবে বিএনপি নেতাকর্মীদের মিলনমেলা

সফিকুল ইসলাম রানা মতলব উত্তর ব্যুরো
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের মিলনমেলা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে জেলা বিএনপি সহ-কোষাধ্যক্ষ বশির আহাম্মদ সরকারের বাড়িতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান বলেন, আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি বিজয়ী হবে।

কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেন, বাংলাদেশের মানুষ এখনো ভোটের অধিকার প্রয়োগে আগ্রহী। তারা রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, গণবিপ্লব ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তাই ফেব্রুয়ারির নির্বাচন কোন ষড়যন্ত্রই বানচাল করতে পারবে না। বিএনপি জনগণের ভোটাধিকারের জন্য যে সংগ্রাম করছে, ইনশাল্লাহ মানুষ ভোটের মাধ্যমে সেই ধারাকে অব্যাহত রাখবে। 
Advertisement
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, মতলবে বিএনপি পরিবার ঐক্যবদ্ধ রয়েছে। শেষ পর্যন্ত মাঠে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে। দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষ হয়ে কাজ করব এবং ধানের শীষকে বিজয়ী করব।

জেলা বিএনপির সদস্য ও ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ডা. মাহাবুব আহমেদ শামীম বলেন, আজকের এই মিলনমেলাই প্রমাণ করে মতলবে বিএনপি এক ও ঐক্যবদ্ধ। ধানের শীষের প্রতীক যাকেই দেওয়া হোক না কেন, আমরা তাকে বিজয়ী করব। রাজনীতিতে গ্রুপিং থাকবে, তবে সেটি অসুস্থ প্রতিযোগিতায় পরিণত হওয়া উচিত নয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. বশির আহাম্মেদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহাম্মদ সরকার, সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মফিজুল ইসলাম প্রমুখ।
এ সময় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন