ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২

ফেনী রিপোর্টার্স ইউনিটির এক যুগপূর্তি হয়েছে। যুগপূর্তি উপলক্ষে সোমবার (০৫ ডিসেম্বর) শহরের রাজাঝির দিঘীর পশ্চিমপাড়স্থ ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে আলোচনা সভা, কেক কাটা, প্রকাশনার মোড়ক উম্মোচন, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলমের সঞ্চালনায় যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক তায়েবুল হক। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী সরকারি কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক বিমল কান্তি পাল, মুক্তিযোদ্ধা সংগঠক আবদুল মোতালেব, ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি আয়নুল কবির শামীম, সহ সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার ন্যাশনাল ডেস্ক ইনচার্জ কাজী তানভীর আলাদিন, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো: ইকবাল আলম, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন বাহার।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, সময় টিভির স্টাফ রিপোর্টার আতিয়ার সজল, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফেনী জেলা সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম&
Advertisement
#2509;পাদক ও ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের ফেনী জেলা সভাপতি ও দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহ জালাল ভূঞা, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক সমর দেবনাথ। উপজেলা পর্যায়ের সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন দাগনভূঁঞার আবু তাহের পন্ডিত, ছাগলনাইয়ার শেখ কামাল, পরশুরামের এমএ হাসান, সোনাগাজীর ওমর ফারুক প্রমূখ।

অনুষ্ঠানে ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক দিদারুল আলম বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে প্রদানকৃত ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন। 
অনুষ্ঠান শেষে স্থানীয় রিভেল ব্যান্ড, আর্য সাংস্কৃতিক কেন্দ্র ও স্বপ্নীল সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ফেনীর সাংবাদিক ও আগত অতিথিবৃন্দ। 
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক তায়েবুল হক বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। তারা যত বেশি পেশাদার হবে তত বেশি স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ খবর আমাদের সামনে উঠে আসবে। তাই ফেনীর উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার গ্রহন করতে হবে।  

অনুষ্ঠানের বিশেষ অতিথি শুসেন চন্দ্র শীল বলেন, ফেনী সাংবাদিকতার চারণ ভূমি। এ জেলা থেকে বিভিন্ন বরেণ্য সাংবাদিক জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। কিন্তুু আজকাল সেভাবে গুনী সাংবাদিক তৈরী হচ্ছেনা। এটি অত্যন্ত হতাশাজনক বিষয়। এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, নিজাম উদ্দিন হাজারী এমপির নেতৃত্বে ফেনী সব সূচকেই এগিয়ে যাচ্ছে। আমরা সাংবাদিকদের পাশে থাকতে চাই। ফেনীতে পেশাদার সাংবাদিকদের গুনগত মান বৃদ্ধিতে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করতে চাই।

Comments

শেখ আশিকুন্নবী সজীব

ফেনী রিপোর্টার্স ইউনিটির জন্য রইল শুভ কামনা

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন