ফেনী জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষনার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ উদ্যোগে ফেনী জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষনার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো: বাতেন।
জেলা কালচারাল অফিসার এসএমটি কামরান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অ্যাডভোকেট (জিপি) প্রিয় রঞ্জন দত্ত, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো: কামরুল হাছান,জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্য সমরজিৎ দাস টুটুল, কবি মোহাম্মদ ইকবাল চৌধুরী।
জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষনার্থী মেহেদী হাসান ইমন ও আয়শা চৌধুরী আশার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন মজুমদার, সাংস্কৃতিক সংগঠক জাহিদ হোসেন বাবলু,কবি মনজুর তাজিম, নাট্য সংগঠক নাছির উদ্দিন সাইমুম, সুবির সরকার দিলু,কবি উত্তম দেবনাথ, প্রশিক্ষক অ্যাডভোকেট শৈবাল দত্তসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মিলনায়তন জুড়ে প্রচুর দর্শক সমাগম ছিল। শেষে চিত্রাংকন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Comments
No comments
Add a comment: