ফেনী জেলা আইনজীবী সমিতি নির্বাচন

শেখ আশিকুন্নবী সজীব,ফেনী প্রতিনিধি
সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩

ফেনী জেলা আইনজীবী সমিতির ২০২৩ সালের কার্যকরী কমিটির নির্বাচন শনিবার (২১ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একজন সহ-সভাপতি ও তিনজন সদস্যসহ মাত্র চারটি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের  এবং সভাপতি,বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একজন সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে বিএনপি ও জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা বিজয়ী হন।

ঘোষিত ফলাফলে বিএনপি ও জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী মো. আবুল বশর চৌধুরী ১৭৪ ভোট পেয়ে জয়ী হন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী  আওয়ামী লীগ সমর্থিত মো: নুরুল ইসলাম মজুমদার সোহাগ ১৩৯ ভোট পেয়ে পরাজিত হন।এছাড়াও বিএনপি ও জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পদে আমিনুল করিম মজুমদার ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হন, আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী মো: আহসান কবীর বেঙ্গল ১৫৮ ভোট পেয়ে মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত হন।

 এছাড়াও বিএনপি ও জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের যুগ্ম - সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ আবদুল কাইয়ুম ১৫১ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ জাহিদ হোসেন কমল ১৬৯ ভোট,অডিটর পদে নাজমুল হোসেন ১৬৩ ভোট, অর্থ সম্পাদক পদে মো: রিয়াজ উদ্দিন সুজন ১৭৯ ভোট ও লাইব্রেরী সম্পাদক পদে মো: মাহামুদুল হাসান ১৬৮ ভোট পেয়ে জয় লাভ করেন।
Advertisement

এছাড়া কার্যকরী কমিটির ছয় সদস্য পদে তিনজন বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থী জয়লাভ করেন। তাঁরা হলেন- জিয়াউল হায়দার ফরহাদ- ১৮১ ভোট (সমমনা),নিজামুল আলম - ১৭৪ ভোট (সমমনা),মোহাম্মদ ইউছুপ টিপু- ১৭০ ভোট (সমমনা)।তিনজন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়লাভ করেন।তাঁরা হলেন- কাজী বুলবুল আহমেদ সোহাগ- ১৬৬ ভোট (সম্মিলিত), আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া-১৪৬ ভোট (সম্মিলিত),মোহাম্মদ ফেরদৌস আলম আরমান -১৩৬ ভোট (সম্মিলিত) লটারীতে বিজয়ী হন।

উক্ত নির্বাচনের নির্বাচন কমিশনার ফেনী জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এডভোকেট মো: নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাং গিয়াস উদ্দিন কার্যকরী পরিষদের ২০২৩ ইং এর নির্বাচনে  উল্লেখিতরা  বিজয়ী হওয়ার তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, উক্ত নির্বাচনে ১৫টি পদে দুটি প্যানেলসহ স্বতন্ত্র দুইজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। কার্যকরী কমিটির নয়টি সম্পাদকীয় পদে ১৭ জন ও কার্যকরী কমিটির ছয়টি সাধারণ সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।মোট ৩২৮ জন ভোটারের মধ্যে ৩২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  সন্ধ্যার পর থেকে ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টায় ফলাফল ঘোষণা করা হয়।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন