ফেনীর মোটবীতে সরিষা মাঠে কৃষকদের সাথে প্রাণবন্ত আড্ডা

শেখ আশিকুন্নবী সজীব,ফেনী প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩


বিস্তীর্ণ মাঠজুড়ে শোভা পাচ্ছে সরিষা ফুল। দু’চোখ যে দিকে যায় যেন বিছানো রয়েছে হলুদ গালিচা। রঙের পাশাপাশি সরিষার হলুদ ফুলের গন্ধ মাতিয়ে দিয়েছে পুরো এলাকা। রঙ আর সুবাসে প্রকৃতি সেজেছে অপরূপ সৌন্দর্যের নান্দনিক রূপে। চারপাশে এমন দিগন্ত জোড়া সরিষা রেখে মাঝখানে শীতের বিকালে কৃষকদের সাথে প্রাণবন্ত আড্ডা বসে। গত বুধবার বিকালে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে প্রান্তিক কৃষকদের উৎসাহ দিতে প্রায় দুইঘন্টাব্যাপী এ আড্ডার আয়োজন করে ফেনী সদর উপজেলা পরিষদ। কৃষক ছাড়াও জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ছাত্র-ছাত্রীরা আড্ডায় অংশ নেন। আড্ডার ফাঁকে ফাঁকে চলে নানারকমের পিঠাপুলি আর দেশীয় বিভিন্ন ফলের খানাপিনা।

এমন আয়োজনে অংশ নিয়ে অনুভূতি প্রকাশ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসাইন পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্নাআরা জুসি, কৃষি কর্মকর্তা শারমীন আক্তার, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, মোটবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হারুন অর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মাষ্টার শাহজাহান, মোটবী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জহিরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম, সাংবাদিকদের মধ্যে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, সময় টিভির সহযোগি সিনিয়র রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, মানবজমিন ও বিডি নিউজ প্রতিনিধি নাজমুল হক শামীম, আমাদের নতুন সময় প্রতিনিধি এম. এমরান পাটোয়ারী, গ্লোবাল টিভি প্রতিনিধি রফিকুল ইসলাম, কালবেলা প্রতিনিধি সুরঞ্জিত নাগ, নয়াপয়গাম প্রতিনিধি আফতাব উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠন সহায় সভাপতি মঞ্জিলা আক্তার মিমি, মোটবী ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা খোন্দকার মো: জহির উদ্দিন প্রমুখ।

Advertisement
শেষে ১০ জন ছাত্র-ছাত্রী ও ২০ জন কৃষককে শীতকালীন উপহার দেয়া হয়। কৃষকরা তাদের ক্ষেতে উৎপাদিত শাক-সবজি অতিথিদের প্রদান করেন। বক্তব্যকালে কৃষকরা কৃষি উৎপাদন বাড়াতে কৃষি স্প্রেমেশিন সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা ও সেচের ব্যবস্থা করার আহবান জানান। উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেছেন, “বর্তমান সরকার কৃষি বান্ধব। তাই কৃষি খাতে বরাদ্দ প্রাধান্য দিচ্ছে। দেশের প্রতিটি জেলার মত ফেনীতে সাড়ে ৬ হাজার কৃষকদের প্রণোদনা শস্য বীজ দিয়েছে। তার প্রমান আজকের এ মাঠ। ফেনী সদর উপজেলার ১৩টি ইউনিয়নের যেদিকে তাকাবেন শুধু হলুদ আর হলুদ মাঠ ও সরিষা ফুলের ঘ্রাণ। সরিষা ছাড়াও প্রতিটি মৌসুমে বিভিন্ন ধরনের কৃষি, রবি শস্য, সার, বীজ দিয়ে সহযোগিতা করে আসছে। সরকারের পাশাপাশি কৃষকদের উৎসাহ যোগাতে তাদেরকে পুরস্কার ও তাদের ছেলে-মেয়েদের বই, খাতা কলমসহ নানা শিক্ষা সামগ্রী দেয়া হয়েছে।”

তিনি আরো বলেন, “এ বছর যে কৃষক সরিষা চাষ করেছে আগামী ৬ থেকে ৮ মাস তাদের পরিবারে তেলের ব্যবস্থা হয়ে যাবে এবং বীজ ও সংরক্ষণ হয়ে যাবে।”সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসাইন পাটোয়ারী বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত অর্থ বছরে সারা দেশে ৫ হাজার কোটি টাকা কৃষি প্রণোদনা দিয়েছেন। আপনারা যে সার ও বীজ পেয়েছেন সেটিও বিনামূল্যে দেয়া হয়েছে। তালিকা অনুযায়ী মোটবী ইউনিয়নের ৪শ প্রকৃত প্রান্তিক কৃষকরা পেয়েছেন। সঠিক নিয়ম মেনে বিতরণ করা হয়েছে। তালিকাভুক্ত অন্য যারা আছেন তাদের প্রশ্ন থাকতে পারে যে আপনারা কেন পাননি? আপনারাও পর্যায়ক্রমে পাবেন। সেটি কিভাবে পাবেন সেটি আপনারা জানা দরকার সেটি হলো যারা এবার পাননি, তারা আগামীবার পাবেন।”

তিনি আরো বলেন, “যারা সরিষা বীজ সরকার থেকে পেয়ে চাষ করেছেন সেটি থেকে ২-৪ বা ৫ কেজি বীজ হিসেবে সংরক্ষণ করতে হবে। কারন আপনি এবার বীজ পেয়েছেন, আগামীবার পাবেন না। তাই আপনারা কোনভাবেই বীজ সংরক্ষণ করতে ভুল করবেন না। এবার যে পরিমাণ জমি চাষ করেছেন আগামীবার দ্বিগুণ জমি চাষ করবেন। কৃষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের অর্থনীতি এখনো টিকে আছে। কৃষির সাথে জড়িত যারা আছেন তারা সবাই কাজ করতে হবে। আমরা কাজ করবো যেন কোন জমি পতিত না থাকে অর্থাৎ প্রধানন্ত্রীর ঘোষণা হচ্ছে দেশে কোন জমি অবাদি থাকতে পারবে না। অনেকে দেশের বাহিরে থাকার কারনে জমিগুলো অনাদি পড়ে থাকে। আপনারা মনে রাখবেন যেসব জমি অনাদি আছে সেগুলো চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করে তালিকা করে যোগাযোগ করে জমি বর্গা দেয়া হবে। ফেনী সদর উপজেলায় এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না।

Comments

শেখ আশিকুন্নবী সজীব

অন্যরকম আয়োজন

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন