ফেনীর পাঁচগাছিয়ায় সরিষার মাঠে কৃষকদের সাথে প্রাণবন্ত আড্ডা

বিস্তীর্ণ মাঠজুড়ে শোভা পাচ্ছে সরিষা ফুল। দুই চোখ যে দিকে যায় যেন বিছানো রয়েছে হলুদ গালিচা। রঙের পাশাপাশি সরিষার হলুদ ফুলের গন্ধ মাতিয়ে দিয়েছে পুরো এলাকা। রঙ আর সুবাসে প্রকৃতি সেজেছে অপরূপ সৌন্দর্যের নান্দনিক রূপে।
চারপাশে এমন দিগন্ত জোড়া সরিষা রেখে মাঝখানে শীতের বিকালে কৃষকদের সাথে প্রাণবন্ত আড্ডা বসে। সোমবার বিকালে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর গ্রামে প্রান্তিক কৃষকদের উৎসাহ দিতে প্রায় দুইঘন্টাব্যাপী এ আড্ডার আয়োজন করে ফেনী সদর উপজেলা পরিষদ। কৃষক ছাড়াও জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ছাত্র-ছাত্রীরা আড্ডায় অংশ নেন। আড্ডার ফাঁকে ফাঁকে চলে নানারকমের পিঠাপুলি,পায়েশ আর দেশীয় বিভিন্ন ফলের খানাপিনা।
ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জাকির হাসান। এতে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন পাটোয়ারী, কৃষি বিভাগের উপ- পরিচালক মো. একরাম উদ্দিন,সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ,কে শহীদ উল্লাহ খোন্দকার,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসি,উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার,স্টা80; লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া,সাংবাদিক আরিফুল আমিন রিজভী,উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রনব চন্দ্র মজুমদার,অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো: আজিজুল হক,কৃষক মোঃ জসিম উদ্দিন,কৃষক নারায়ণ কুমার দাস,ছাত্রী ইশরাত জাহান,উম্মে জামিলা প্রমুখ।
শেষে ২০ জন ছাত্র-ছাত্রীকে বই ও শিক্ষা উপকরণ এবং ৩০ জন কৃষককে শীতকালীন উপহার দেয়া হয়। কৃষকরা তাদের ক্ষেতে উৎপাদিত শাক-সবজি অতিথিদের প্রদান করেন। বক্তব্যকালে কৃষকরা কৃষি উৎপাদন বাড়াতে কৃষি স্প্রে মেশিন সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা ও সেচের ব্যবস্থা করার আহবান জানান।
আড্ডায় বক্তারা বলেন, “বর্তমান সরকার কৃষি বান্ধব। তাই কৃষি খাতে বরাদ্দ প্রাধান্য দিচ্ছে। দেশের প্রতিটি জেলার মত ফেনীতে সাড়ে ৬ হাজার কৃষকদের প্রণোদনা শস্য বীজ দিয়েছে। তার প্রমান আজকের এ মাঠ। ফেনী সদর উপজেলার ১৩টি ইউনিয়নের যেদিকে তাকাবেন শুধু হলুদ আর হলুদ মাঠ ও সরিষা ফুলের ঘ্রাণ। সরিষা ছাড়াও প্রতিটি মৌসুমে বিভিন্ন ধরনের কৃষি, রবি শস্য, সার, বীজ দিয়ে সহযোগিতা করে আসছে। সরকারের পাশাপাশি কৃষকদের উৎসাহ যোগাতে তাদেরকে পুরস্কার ও তাদের ছেলে-মেয়েদের বই, খাতা কলমসহ নানা শিক্ষা সামগ্রী দেয়া হয়েছে।”

Comments
No comments
Add a comment: