ফেনীর দরবেশেরহাট পাবলিক কলেজে বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল

ফেনী জেলার অন্যতম সেরা কলেজ দরবেশেরহাট পাবলিক কলেজে দাগনভূঁঞা উপজেলার বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহিকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান ও ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজ মিলনায়তনে শনিবার (৫ নভেম্বর) এই সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দাগনভূঁঞা উপজেলার বদলীজনিত বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি। উক্ত কলেজ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক অ্যাডভোকেট এম শাহজাহান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর নবী ও বিশিষ্ট সমাজসেবক কাজী আশ্রাফুল হক জীবন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জহিরুল হক জনি।
কলেজের প্রভাষক জাবের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম জোন এর ডিজিএম আবুল মোবারক, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁঞা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একাউন্টস অফিসার জালাল আহম্মদ, সমাজসেবক জাকের হোসেন খোকন, স্থানীয় ইউপি সদস্য মো. আইয়ুব, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল হাশেম বাচ্চু, যুবলীগের নেতা আইয়ুব, আওয়ামী লীগ নেতা বাছির আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকের হোসেন ও যুবলীগ নেতা কালাম প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কলেজের শিক্ষক- শিক্ষার্থীরা এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে দাগনভূঁঞা উপজেলার বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহিকে বদলীজনিত বিদায় সংবর্ধনা এবং অন্যান্য অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়। শেষে দেশ-জাতির সুখ-সমৃদ্ধি ও কলেজের উন্নতি এবং পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া-মিলাদ পরিচালনা করেন মাওলানা জাকের হোসেন। উল্লেখ্য-জেলার প্রত্যন্ত অঞ্চল দাগনভূঁঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দরবেশেরহাট পাবলিক কলেজটি প্রতিষ্ঠার পর থেকে বিগত সাত বছর যাবত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ফলাফলে তিনবারই জেলার শীর্ষে এবং চার বার উপজেলা পর্যায়ে শীর্ষ স্থান অর্জন করে সবার নজর কেড়েছেন।

Comments
No comments
Add a comment: