ফেনীর তিনটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫


ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ফেনী জেলার তিনটি সংসদীয় আসনের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হাতপাখা প্রতীকের মাওলানা কাজী গোলাম কিবরিয়া, ফেনী-২ (ফেনী সদর) আসনে আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া এবং ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে  আলহাজ্ব মোঃ সাইফ উদ্দিন শিপন মনোনয়নপত্র সংগ্রহ করেন।  রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের কাছ থেকে তাঁরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।  এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা, বিভিন্ন উপজেলা শাখা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Advertisement

এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া। তিনি বলেন, ফেনীর তিনটি আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে ব্যাপক সাড়া ফেলবে। এ বিষয়ে আমরা আশাবাদী।  নেতৃবৃন্দ জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে নিয়মিত কর্মসূচি পালন করা হচ্ছে।  তারা আরও জানান, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলা এবং ইসলামী মূল্যবোধ বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে দলটি দৃঢ় অঙ্গীকারবদ্ধ।  মনোনয়নপত্র সংগ্রহ শেষে প্রার্থীরা দেশবাসীর দোয়া কামনা করেন। পাশাপাশি ফেনী জেলার সর্বস্তরের জনগণকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন জানানোর আহ্বান জানান এবং একটি সমৃদ্ধ, বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগিতা কামনা করেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন