ফেনীর কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী পিঠা উৎসব

ফেনীর কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ক্যাম্পাস আঙ্গিনায় রবিবার (০৮ জানুয়ারি) ২য় বারের মত দিনব্যাপী উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
কমপেক্ট পলিটেকনিকের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য মাষ্টার আলী হায়দার, ফেনী জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: মোসাদ্দেক আলী, সেলিম আল দীন চর্চা কেন্দ্র ফেনীর সাধারণ সম্পাদক রাজিব সরওয়ার। স্বাগত বক্তব্য রাখেন কলেজের পরিচালক আবদুর রহমান সুজন।

এতে পরিচালক আসাদুজ্জামান, বাসুদেব মল্লিক, আবদুল কাদের পাটোয়ারী, চন্দন বনিক প্রমুখ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার মো. আলাউদ্দিন। পিঠা উৎসবের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। প্রধান অতিথি- শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি শিক্ষার কো-কারিকুলাম খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, উদ্ভাবনী মেলা, আইসিটি ক্লাব ও বাঙ্গালীর প্রাণের মেলা পিঠা উৎসব আয়োজনের জন্য কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
পিঠা উৎসবে বিভিন্ন ডিপার্টমেন্টের ১২ টি পিঠা স্টলের পাশাপাশি ১টি ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় ও ১টি হস্তশিল্পের স্টল ছিল। উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করে।

Comments
শেখ আশিকুন্নবী সজীব
কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য শুভ কামনা
Add a comment: