ফেনীর আদর্শ ছনুয়া ইউনিয়নে পরিবার পরিকল্পনা বিভাগের অবহিতকরণ সভা

শেখ আশিকুন্নবী সজীব,ফেনী প্রতিনিধি
বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

ফেনী সদর উপজেলার আদর্শ ছনুয়া ইউনিয়নে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় আগামী মার্চ থেকে ‘জিরো হোম ডেলিভারী' ঘোষনা করা হয়েছে।

 মঙ্গলবার (২৭ ডিসেম্বর) টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে ফেনী সদর উপজেলার ছনুয়া আদর্শ ইউনিয়নে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং জিরো হোম ডেলিভারীর প্রাতিষ্ঠানিক প্রসব সেবা কার্যক্রম বাস্তবায়নে মাদার্স ক্লাবের সদস্যবৃন্দ, কিশোর- কিশোরী, ধর্মীয় নেতা, স্কুল-মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ছনুয়া ইউনিয়নের কোম্পানি বাজার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী।

 অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। ফেনী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সালেহ মো. ফোরকান উদ্দীন,সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী, ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। 
Advertisement

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছনুয়া আদর্শ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান করিম উল্যাহ বি,কম। জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ফেনী সদর উপজেলা ছনুয়া ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রের কর্মীদের বিশেষ অবদানের জন্য ওই ইউনিয়নকে ২০১৬ সালে জনপ্রশাসন মন্ত্রনালয় কর্তৃক ‘ জনপ্রশাসন পদক ‘ প্রদান করা হয়। ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রটি প্রতিদিন ২৪ ঘন্টা খোলা থাকে। নিয়মিত স্বাভাবিক প্রসবের ব্যবস্থা রয়েছে। প্রতিমাসে গড়ে ৫০-৫৫টি স্বাভাবিক প্রসব হয়ে থাকে। সম্প্রতি এক মাসে ১১৬ টি স্বাভাবিক প্রসব করানো হয়েছে। সে সময় একদিনে ৬টি স্বাভাবিক প্রসব করানো হয়েছিল। ইউনিয়ন পর্যায়ে এটি ব্যতিক্রমী ঘটনা। 

ছনুয়া আদর্শ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান করিম উল্যাহ ঘোষনা করেন- আগামী মার্চ -(২০২৩) মাস থেকে তাদের ইউনিয়নের ‘জিরো হোম ডেলিভারী ‘ ঘোষনা প্রদান করেন। তিনি বলেন, কোন নারী যেন আর নিজ বাড়ীতে প্রসব করানো না হয়, সেজন্য সচেতনতা মূলক প্রচারনা চালানো হচ্ছে। শতভাগ স্বাভাবিক প্রসব ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রে (এফডব্লিউসি) করানোর জন্য তিনি এলাকাবাসীকে আহ্বান জানান। 

অবহিতকরণ সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে সহস্রাধিক নারীর সমাবেশ ঘটে। এছাড়া বাল্যবিবাহ বন্ধ, ইভটিজিং রোধ ও যৌতুকের বিরুদ্ধেও জনগনকে সচেতন হওয়ার আহ্বান জানান। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন