ফেনীতে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালনে আলোচনা সভা ও প্রকল্পের চেক বিতরণ

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী প্রতিনিধি।
শনিবার, ০৫ নভেম্বর ২০২২

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার (০৫ নভেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
 
জেলা প্রশাসন ও ফেনী সমবায় বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা সমবায় অফিসার গাজী মোহাম্মদ সালাহ উদ্দিন। ফেনী জেলা সমবায় অফিসের প্রশিক্ষক মো. ইকবাল হোসেন ভূঁঞার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- ফেনী জেলা সমবায় ইউনিয়ন লিঃ এর সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল,বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সমবায় সমিতির সভাপতি ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোছনা আরা জুসি, কেন্দ্রীয় সমবায় সমিতি ফেনী সদর  উপজেলার সভাপতি সাহাব উদ্দিন আহমেদ সিকদার প্রমুখ।

Advertisement
ফেনী সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ হারুন অর রশিদের সার্বিক সহযোগিতায় উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে মহিলাদের জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ফেনী সদর উপজেলার আলোকদিয়া ও চেওরিয়া গ্রামের ১৬ জন উপকারভোগীদের মাঝে প্রতিজনকে ১লাখ টাকা করে ১৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়। বছরজুড়ে বিভিন্ন সূচকে সেরা অবস্থানে থাকায় অনুষ্ঠানে ফেনী কেন্দ্রীয় ব্যাংক লিঃ এর সভাপতি গিয়াস উদ্দিন আহমদ বুলবুল, ফেনী সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি সাহাব উদ্দিন আহমেদ সিকদার, লালপোল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক,  কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ এবং সমবায় আন্দোলনে বিশেষ অবদানের জন্য গিয়াস উদ্দিন আহমদ বুলবুলকে শ্রেষ্ঠ সমিতি হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।

আলোকদিয়া উন্নতজাতের গাভী পালন নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সদস্যরা হল মোসা. সামছুর নাহার, বিবি ফাতেমা, কুলসুম আরা বেগম, ফিরোজা আক্তার, হালিমা খাতুন, জেবুন নাহার, সুফিয়া আক্তার। চেওরিয়া উন্নতজাতের গাভী পালন নারী উন্নয়ন সমবায় সমিতির লিঃ এর সদস্যরা হল- বিঞ্চু রাণী শীল, সুমী রাণী দাস, সচী দাস, নমিতা রাণী দাস, লক্ষী রাণী দাস, আলো পাল, ঝর্ণা পাল, রুপালী রাণী পাল, কাঞ্চন রাণী দাস।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন