ফেনীতে ১শ পিস ইয়াবাসহ দুই ছাত্রলীগ নেতা সহ তিনজন গ্রেপ্তার

ফেনী শহরে দুই ছাত্রলীগ নেতা সহ তিনজনকে একশত ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের নিকট থেকে মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে ফেনী সদর জেনারেল হাসপাতাল মোড় সংলগ্ন পেট্টোল পাম্পের পাশে মাদক বেচাকেনার সংবাদ পেয়ে সেখানে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় একশত ইয়াবা বড়িসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন - ফেনী পৌরসভার ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি লিটন (২৪), ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছাপওয়ান বিন এনায়েত রাফি (২১) ও তাদের সহযোগী কাজী মুবশ্বির নূর অর্ণবকে (২২)। তাদের কাছ থেকে ১শ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ওসমান গনি লিটন পৌরসভার বিরিঞ্চি এলাকার জয়নাল আবদীনের ছেলে, ছাপওয়ান বিন এনায়েত রাফি পৌরসভার কদলগাজী রোড এলাকার এনায়েতুল মজিদের ছেলে ও অর্ণব নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী এলাকার কাজী আবুল হাসেমের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সুদ্বীপ রায় জানান, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তাদেরকে বুধবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী পৌর ছাত্রলীগের সভাপতি কাজী নিজাম উদ্দিন শুভ জানান,ছাত্রলীগ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। গত দুইমাস আগে অন্যায়কাজে লিপ্ত হওয়ার প্রমান পেয়ে দুইজনকে তাদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Comments
No comments
Add a comment: