ফেনীতে সাংবাদিকদের সঙ্গে যুবদলের মত-বিনিময়

আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের আয়োজনে শনিবার (২৫ অক্টোবর) রাতে শহরের একটি রেষ্টুরেন্টের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মত-বিনিময় সভা করেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দীন খন্দকার। জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত এর সঞ্চালনায় উক্ত মত-বিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল হোসেন ভিপি বেলাল, যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মামুন, সদস্য বেলাল হোসেন। এসময় জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন খন্দকার,ইসমাইল হোসেন রতন, আবদুল কাইয়ুম সোহাগ, সজীবুল ইসলাম পাটোয়ারী, মিজানুর রহমান রাসেল ও ফেনী পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, যুগ্ম আহবায়ক হায়দার আলী রাসেল পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা তথা যুবদলের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে মানুষের মন জয় করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সামাজিক উন্নয়ন কাজ, গরীব মানুষের জন্য এক টাকার বাজার, ওয়েব সাইট উদ্বোধনসহ তিনদিনের নানা কর্মসূচি পালন করা হবে।

Comments
No comments
Add a comment: