ফেনীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। এরপর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান ও পুলিশ সুপার জাকির হাসানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এরপর ফেনী -২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন। এ ছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সিপিবি, ছাত্রলীগ-যুবলীগ, ছাত্রদল-যুবদল, ছাত্র ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাব,রিপোর্টাস ইউনিটি,সাংবাদিক ইউনিয়ন,ফটো জার্নালিস্ট,ফেনী সরকারি কলেজ, ফেনী ইউনিভার্সিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী, প্রথম আলো ফেনী বন্ধুসভা, বিভিন্ন স্কুল, কলেজ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন করা হয়। বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।

Comments
শেখ আশিকুন্নবী সজীব
বিজয়ের আনন্দে উদ্ভাসিত স্বদেশ
Add a comment: