ফেনীতে প্রতিবন্ধী পত্রিকা হকার সাদ্দাম পেল নতুন ঘর

শেখ আশিকুন্নবী সজীব,ফেনী প্রতিনিধি
বুধবার, ১২ এপ্রিল ২০২৩

ফেনী পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ও অসহায়, প্রতিবন্ধী সংবাদপত্র হকার মোঃ ইব্রাহিম সাদ্দাম পেয়েছে একটি নতুন ঘর।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে ফেনী জেলা প্রশাসক  আবু সেলিম মাহমুদ-উল হাসান ফিতা কেটে নব-নির্মিত ঘরের শুভ উদ্বোধন করেন। ইউনাইটেড ট্রাস্ট উক্ত গৃহ নির্মাণ করে দেয়।

এসময় উপস্থিত ছিলেন ইউনাইটেড ট্রাস্টের কো-অর্ডিনেটর মোহাম্মদ ফয়সাল ভূঁঞা, ফেনী জেলা সংবাদপত্র বিপণনকর্মী কল্যাণ পরিষদের আহবায়ক ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, মানবিক সংগঠন সহায় এর সভাপতি মঞ্জিলা আক্তার মিমি, সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল তালুকদার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা সংবাদপত্র বিপণনকর্মী কল্যাণ পরিষদের সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।

Advertisement
জানা যায়, অসহায় পত্রিকা হকার সাদ্দামের গৃহখানা বিগত ঘূর্ণিঝড়ে জরাজীর্ণ ও ব্যবহার অনুপযোগী হয়ে যায়। সাদ্দাম তাঁর পরিবার ও বুড়ো  মাতাকে নিয়ে ঘরের অভাবে মানবেতর জীবন-যাপন করে আসছিলেন। তাঁর একটা ঘর নির্মাণের জন্য ফেনী জেলা সংবাদপত্র বিপণনকর্মী কল্যাণ পরিষদের পক্ষ থেকে মানবিক সংগঠন ইউনাইটেড ট্রাস্টের প্রতি আবেদন জানায়। ইউনাইটেড ট্রাস্ট উক্ত আবেদনের প্রেক্ষিতে তাদের গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় নতুন এই গৃহ নির্মাণ করে দেয়।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান এই ধরনের মানবিক কাজের প্রশংসা করে বলেন, ইউনাইটেড ট্রাস্টের এই ধরনের উদ্যোগ অত্যান্ত ভালো। আত্মমানবতার সেবায় তাদের এই রকম উদ্যোগ অব্যাহত থাকুক।

নতুন ঘর পেয়ে অসহায় হকার মো: ইব্রাহিম সাদ্দাম আবেগ আপ্লুত হয়ে বলেন, গত দুই বছর জরাজীর্ণ গৃহে পরিবার ও বৃদ্ধ মাতাকে নিয়ে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে অনেক কষ্টের মধ্যে জীবন-যাপন করেছি। আজ নতুর ঘর পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এই জন্য ইউনাইটেড ট্রাস্ট ও আমাদের কল্যাণ পরিষদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন