ফেনীতে নারীর ক্ষমতায়নে গার্লস টেকওভার- এক ঘন্টার প্রতীকী উপজেলা চেয়ারম্যান হলেন অহনা

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী প্রতিনিধি।
বুধবার, ০৯ নভেম্বর ২০২২


নারীর ক্ষমতায়ন উদ্বুদ্ধকরণে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ও এনসিটিএফ ফেনীর আয়োজনে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ফেনীর সোনাগাজীতে গার্লস টেকওভার অনুষ্ঠিত হয়েছে। টেকওভারের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ক্ষমতায় সমানে সমান। টেকওভারের মাধ্যমে সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন থেকে প্রতীকী দায়িত্ব নিয়ে ১ ঘন্টার প্রতীকী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন ফেনী জেলা এনসিটিএফ সভাপতি ফারজানা আহমেদ অহনা।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,শিশুদের অধিকার এখন কথা বলার মধ্যে সীমাবদ্ধ নয়। এখন সব কিছু বাস্তবায়ন হচ্ছে। কন্যা শিশুদের আলাদা দিবস করার এখন প্রয়োজন নেই, প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিশুরা তাদের অধিকার পাচ্ছে। শিশুদের প্রতি উনার ভালোবাসা ভাষায় প্রকাশ করা যাবেনা। বঙ্গবন্ধু যেভাবে শিশুদের ভালোবাসতেন প্রধানমন্ত্রী ও ভালোবাসেন।

শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনে এগিয়ে যেতে হলে সকলকে কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে।তাহলে সকলেই নিজের যোগ্যতা অর্জন করতে পারবে। নিজে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারলে জীবনে সফল হওয়া সম্ভব । এসময় তিনি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি মনোযোগ দিয়ে পড়ালেখা করার জন্য শিশুদের প্রতি আহবান জানান এবং প্রতীকী দায়িত্ব হস্তান্তর করে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

Advertisement

প্রতীকী দায়িত্ব নিয়ে এনসিটিএফ সভাপতি ফারজানা আহমেদ অহনা বলেন, প্রতীকী হলেও এটি জীবনের অনেক বড় পাওয়া। দেশে কন্যা শিশুরা এখন পিছিয়ে নেই। এ প্রতীকী দায়িত্ব আমাকে জীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিবে। বিশেষ করে দেশের জন্য কাজ করতে উৎসাহিত করবে।অহনা বলেন, প্রতীকী দায়িত্ব ছাড়া ভবিষ্যতে যদি বাস্তবিক উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারি শিশুদের অধিকার রক্ষায়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা, সোনাগাজী উপজেলার উপকূলের শিশুদের সুযোগ সুবিধা নিশ্চিত সহ মানুষের কল্যাণের জন্য কাজ করব। এসময় তিনি শিশু অধিকার রক্ষায় বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন।

টেকওভার অনুষ্ঠানে এনসিটিএফ ফেনীর সাধারণ সম্পাদক নাসিফ আল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন এনসিটিএফ ফেনীর উপদেষ্টা সাংবাদিক আসাদুজ্জামান দারা, ইয়েস বাংলাদেশ এর জেলা স্বেচ্ছাসেবক মোস্তাফিজুর রহমান মুরাদ এবং সাবেক সভাপতি মাহবুবা তাবাসসুম ইমা।

ইয়েস বাংলাদেশ এর ফেনী জেলা স্বেচ্ছাসেবক আদিবা তাবাসসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিটিএফ ফেনীর সাবেক জেলা স্বেচ্ছাসেবক ইমাম উদ্দিন আহমেদ ইমন, সহ সভাপতি ইশতিয়াক আহমেদ শ্রাবন, যুগ্ম সাধারণ সম্পাদক তাবাসসুম আমিন রিদ্দি, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মনির, শিশু গবেষক নাফিসা তাবাসসুম, চাইল্ড পার্লামেন্ট সদস্য নাফিসা তাবাসসুম সহ এনসিটিএফ ফেনীর কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন