ফেনীতে নানা কর্মসূচিতে শেখ রাসেল এর জন্মবার্ষিকী পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী ১৮ অক্টোবর।১৯৬৪ইং সালের এইদিনে শেখ রাসেল জন্মগ্রহণ করে।
শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবসটি ফেনীতে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে ফেনী জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্ত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।র্যালী শেষে জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন,খুনীরা শিশু রাসেলকেও বাঁচতে দিলো না।শিশু রাসেল সেদিন খুনীদের কাছে প্রাণ ভিক্ষে চাইছিল,সে চিৎকার করে বললো- তোমরা আমাকে মেরোনা,আমার ভাইয়ের কাছে নিয়ে চলো।কিন্তু এই নিষ্পাপ শিশুর আত্মনাদে তাদের মন গলেনি।নিষ্ঠুরভাবে খুনীরা শেখ রাসেলকে মেরে ফেললো।

তিনি আরও বলেন, এ দেশকে পিছিয়ে দেওয়ার জন্য খুনীরা পরিকল্পনা করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করার পর যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা অনেকের সহ্য হচ্ছে না। সেজন্য এখনও দুষ্টচক্র নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। ষড়যন্ত্রে কাজ হবে না, আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয় লাভ করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সবাইকে একসাথে কাজ করতে হবে। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা: মো: শিহাব উদ্দিন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো: বাতেন,ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী,অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহাদাৎ হোসেন। এতে আরও বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন,বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন। পরে শিশুদের অংশগ্রহনে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ এবং শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুপুরে শহরের সকল মসজিদ,মন্দিরে ছিল দোয়া, প্রার্থনার আয়োজন। শেখ রাসেল দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন ছিল।
এছাড়া জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালন করা হয়।

Comments
No comments
Add a comment: