ফেনীতে দুই দিন ব্যাপি আন্তঃ বিভাগীয় ফুটবল টুর্ণামেন্টের শুরু

ফেনীতে কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে দুই দিন ব্যাপি আন্তঃ বিভাগীয় ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে।
রোববার দুপুরে শহরের ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে দুই দিন ব্যাপি ফুটবল টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের,দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী। এতে স্বাগত বক্তব্য রাখেন কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক আবদুর রহমান সুজন।
উল্লেখ যে,ইনস্টিটিউটের তিনটি ব্যাচের ছাত্রদের সমন্বয়ে এই ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। সোমবার পুরস্কার বিতরণের মাধ্যমে খেলা সমাপ্ত হবে।

Comments
No comments
Add a comment: