ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি, অবস্থান পরিষ্কার করলো ফিফা

অনলাইন ডেস্ক
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫


ফুটবলের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইসরায়েলের বিরুদ্ধে বাড়তে থাকা নিষেধাজ্ঞার দাবির মুখে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। সংস্থার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বক্তব্যে বলেন, ‘ফিফা ভূ-রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না। তবে এটি অবশ্যই ফুটবলের ঐক্যবদ্ধ, শিক্ষামূলক, সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধের মাধ্যমে বিশ্বজুড়ে খেলার উন্নয়ন ঘটাতে পারে।’

তিনি আরও বলেন, ‘আজ বিশ্বের নানা সংঘাতে যারা ভুগছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা রইল। এখন ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো শান্তি ও ঐক্যের আহ্বান।’

ইনফান্তিনো জানান, ফিফা ফুটবলের শক্তিকে কাজে লাগিয়ে বিভক্ত পৃথিবীতে মানুষকে একত্রে আনার লক্ষ্যেই কাজ করছে।

Advertisement

বর্তমানে ইসরায়েল জাতীয় ফুটবল দল ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় বাছাইপর্বে খেলছে। একই সঙ্গে ক্লাব পর্যায়ে মাকাবি তেলআবিব ইউরোপা লিগে অংশ নিচ্ছে।

এর আগে, জাতিসংঘের এক তদন্ত কমিশন জানিয়েছিল, গাজায় ফিলিস্তিনিদের ওপর ‘গণহত্যা’ চালিয়েছে ইসরায়েল। এ নিয়ে বিশ্বজুড়ে চাপ বাড়লেও ফিফা এখনও ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

ফিফার সহ-সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি বুধবার বলেছেন, ইসরায়েল ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উয়েফার (ইউরোপীয় ফুটবল সংস্থা)। তিনি বলেন, ‘প্রথমত, (ইসরায়েল) উয়েফার সদস্য। যেমন আমার অঞ্চলের যেকোনো সদস্যকে নিয়ে আমাকে সিদ্ধান্ত নিতে হয়, তাদেরও সেটি করতে হবে।’

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন