ফুটপাতে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি, কঠোর আইনি ব্যবস্থার দাবি

মোঃমীমরাজ হোসেন,উপজেলা প্রতিনিধি সোনারগাঁ(নারায়ণগঞ্জ)
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬


ফুটপাতে বিক্রি হওয়া ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার জনস্বাস্থ্যের জন্য নীরব ঘাতক হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন।

তিনি বলেন, এসব খাবার প্রতিদিন অসংখ্য মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ও মেরিডিয়ান অর্গান ধ্বংস করছে, যা ভবিষ্যতে ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয়ের দিকে দেশকে ঠেলে দিচ্ছে।  এক বিবৃতিতে তিনি বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ফুটপাতে খাবার বিক্রি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। ন্যূনতম স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মেয়াদোত্তীর্ণ ও পচা কাঁচামাল, বিষাক্ত রং ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে খাবার প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে। এসব খাবার নিয়মিত গ্রহণের ফলে কিডনি, লিভার, পাকস্থলীসহ মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

Advertisement

মো. হোসাইন বলেন, সাধারণ মানুষ জীবিকার তাগিদে কিংবা অসচেতনতার কারণে এসব খাবার গ্রহণ করছে, কিন্তু এর পরিণতি ভয়াবহ। দীর্ঘদিন ধরে এই ভেজাল খাদ্য গ্রহণ ক্যানসারসহ জটিল ও দুরারোগ্য ব্যাধির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।  তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যাপ্ত নজরদারি না থাকায় ভেজালকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। অবিলম্বে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। 

পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, কঠোর নজরদারি, খাদ্যের মান পরীক্ষা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনস্বাস্থ্য রক্ষায় সরকার, প্রশাসন ও ভোক্তাদের সমন্বিত উদ্যোগ ছাড়া এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়।  নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যর্থ হলে ভবিষ্যতে দেশের স্বাস্থ্যখাত চরম সংকটে পড়বে বলেও কঠোর সতর্কবার্তা দেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন