ফিলিস্তিনিদের জন্য চৌদ্দগ্রামে মসজিদে মসজিদে বিশেষ দোয়া

ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরাইলের বর্বোরচিত হামলার ও হত্যাকান্ডের প্রতিবাদে চৌদ্দগ্রামের সকল মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলার বিভিন্ম মসজিদে মিলাদের আয়োজন করে আওয়ামীলীগ,যবলীগ,ছাত্রলীগ ও অংগ সংগঠন। সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এম পির তত্তাবধানে উপজেলার কাশীনগর, উজিরপুর,কালীকাপুর ঘোলপাশা, মুন্সিরহাট, চৌদ্দগ্রাম পৌরসভা, বাতিসা,কনকাপৈত, চিওড়া,আলকরা গুনবতি ইউনিয়নে বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে ফিলিস্তিন রক্ষায় আল্লার রহমত নাজিল ও সকল মুসলিমদের এগিয়ে আসার জন্য দোয়া করা হয়। এ সময় বাংলাদেশর জনগনকে প্রধানমন্ত্রী জননের্ত্রী শেখ হাসিনার পাশে থেকে ফিলিস্তিনি জনগনকে রক্ষার আহব্বান জানান।

Comments
No comments
Add a comment: