ফারুকী যা বললেন রায়হান রাফিকে নিয়ে

অনলাইন ডেস্ক
শনিবার, ২৯ অক্টোবর ২০২২

‘পরাণ’ ছবির সাফল্যের পর ‘দামাল’ নিয়ে হাজির চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। ছবিটি গতকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তার প্রশংসায় পঞ্চমুখ জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘দামাল’ ছবির নির্মাণ, সম্পাদনা, সঙ্গীতের প্রশংসা করেছেন তিনি। রাফিকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। ফারুকীর স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো:

ছেলেটা মাদ্রাসায় পড়ছে, ভালো ইংরেজি বলে না, আমাদের হাই-সোসাইটির সদস্য না, বা ওর ছবিতে একটার ব্যাপার থাকে, সেই জন্যে ওকে নিয়ে সুশীল সমাজ খুব একটা টগবগায় না। কিন্তু ওর প্রথম শর্ট ফিল্ম দেখার পরেই আমার মনে হইছিলো ও অডিও-ভিজুয়াল ল্যাংগুয়েজটা বোঝে। এমন না যে, সে একটা ফিনিশড প্রোডাক্ট। বা আদৌ কেউ কি ফিনিশড প্রোডাক্ট হয়? আমরা প্রত্যেকেই তো দোলনা থেকে কবর পর্যন্ত শিখতে শিখতে যাই।


বলছিলাম রায়হান রাফির কথা। আর এতো কথা মনে পড়লো ওর দামাল দেখে। আমরা যখন ফিল্ম বানাইতে শুরু করি, তখন আমাদের চাওয়া ছিলো আমরা অঁতর ফিল্ম বানাবো কিন্তু সেটা দর্শকের কাছেও পৌঁছাবে। থার্ড পারসন সিঙুলার আর টেলিভিশন ছবি দুইটা নিয়ে বড় দর্শকের কাছে পৌঁছানো গিয়েছিলো। শনিবার বিকেল সম্ভবত আরো বেশি দর্শকের কাছ

Advertisement
ে পৌঁছাবে বলে আমার বিশ্বাস। কিন্তু আমরা এটাও জানতাম অঁতর সিনেমার আগানোর সাথে হাতে হাত ধরাধরি করে আছে “মূলধারা”র আগানোর ব্যাপারটা! মূলধারা লিখে কোটেশনের মধ্যে ফেললাম কেনো আমি নিজেকে মূলধারাও মনে করি! সে আলোচনা আরেকদিন হবে। তো এই যে আমাদের মান্ধাতার “মেনস্ট্রিম” এটা স্মার্ট হওয়ার জন্য ছিলো আমাদের অপেক্ষা। মনপুরা বা আয়নাবাজি বা এরকম আরো কিছু ছবি স্মার্ট মূলধারার ভালো উদাহরণ।

দামাল স্মার্ট মূলধারার মধ্যে একটা বড় উদাহরণ হয়ে থাকলো। দামালের স্ট্রাকচার লিনিয়ার কোনো সহজ স্ট্রাকচার না। আবার একই সাথে দামাল অ্যাবসলিউটলি অরিজিনাল কিছু নিয়ে ডিল করে নাই। এই ধরনের ছবি যদি আপনাকে এনগেজ করতে হয় তাহলে ছবিটার স্ক্রিপটিং, ফিল্মিং, এডিটিং, মিউজিক স্কিলফুলি করতে হয়। রায়হান রাফি ও তার টিম এই কাজটা সফলভাবে করতে পারছে। তার মানে কি দামালে কোনো ডাউনসাইড নাই? নিশ্চয়ই আছে। কোথায় থাকে না? সেই ডাউনসাইড আমার বলারও প্রয়োজন নাই। সেটা রাফি নিজ দায়িত্বেই বুঝে পরের ছবিতে খেয়াল রাখবে। আমার শুধু বলা প্রয়োজন, গুড জব, রাফি। কিপ ইট আপ। সামনে আরো ভালো কাজ দেখার অপেক্ষায়। কোন ছবি কখন, কেনো ব্যবসাসফল হয় বলা মুশকিল। মাঝে মধ্যে এটা নিয়ে বিস্মিতও হই। কিন্তু দামাল ব্যবসাসফল হবে আশা করি। এটা হলে আমাদের সিনেমার জন্য একটা দারুণ খবর হবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন