ঈদের বাজারে নজর কাড়ছে বিশ্বরঙ

উৎসব পাবর্ণে নতুন ধারা নিয়ে কাজ করা বিশ্বরঙ এর স্বভাবসিদ্ধতা ৩১ বছর ধরে।
এবারও তার ব্যাতিক্রম হয়নি। ঈদুল ফিতরকে ঘিরে এই প্রতিষ্ঠান নিয়ে এসেছে নতুন নতুন সব ট্রেন্ডি ডিজাইন। দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ ঘটিয়ে প্রকৃতির বিভিন্ন ফর্মের সাথে গ্রাফিক্যাল বাহারি নকশা ও বৈচিত্র্যময়তায় উপস্থাপন করেছে, বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। পোশাকের ধারায় এসেছে ভিন্নতা।

প্রতিটি ডিজাইনে থাকছে প্রশান্তির ছোঁয়া। রংয়ের ব্যবহারে অফ হোয়াইট, সাদা, লাল, মেরুন, গোল্ডেন-সহ মাটির রং, পাতার সবুজ, আকাশের নীল রংয়ের পরিমিতবোধ লক্ষ করা যায়। পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে ধুপিয়ান সিল্ক, জয় সিল্ক, তসর সিল্ক, সফট সিল্ক, কাতান, ভেলবেট ছাড়াও বিভিন্ন রকম অর্নামেন্টেড কাপড়। কাজের মাধ্যম হিসাবে এসেছে এম্ব্রয়ডারি, জারদৌসী, কারচুপি, কাটওর্য়াক, স্ক্রিন প্রিন্ট-সহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল।

চাঁদরাত পর্যন্ত বিশ্বরঙ’য়ের বিক্রয়কেন্দ্রগুলোতে চলবে এসব পোশাকের প্রদর্শনী।আর প্রতিষ্ঠানের ফেইসবুক পেইজ ও bishworang.com.bd থেকেও সংগ্রহ করা যাবে এসব পোশাক।

Comments
No comments
Add a comment: