ফটিকছড়িতে ছেলের হাতে নির্যাতনের শিকার এক মায়ের সংবাদ সম্মেলন

আলমগীর নিশান উত্তর চট্টগ্রাম প্রতিনিধি
সোমবার, ১০ এপ্রিল ২০২৩


ফটিকছড়ির সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারি এবং উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়বের কাছে ছেলের বিচার চাইলেন খোদ মা।  দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কেঁদে কেঁদে ছেলে কর্তৃক নির্যাতিত হওয়ার কথা তুলে ধরেন মা নুর জাহান বেগম। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের গজারিয়া এলাকার মৃত আব্দুল মন্নান মিকারের স্ত্রী।

ছেলে নুর মোহাম্মদ মনার নির্যাতনে রমজান মাসেও নিজ বসত ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।  সংবাদ সম্মেলনে নুর জাহান বেগম বলেন তাঁর চতুর্থ  ছেলে নুর মোহাম্মদ মনা মালেয়শিয়া প্রবাসী।  সম্প্রতি মালেয়শিয়া থেকে এসে তার পৈত্রিক বসতবাড়ি পুরোটাই নিজের নামে লিখে দিতে আমাকে চাপ প্রয়োগ শুরু করে।  আমার মোট সাত সন্তান।  একজনকে কিভাবে একতরফা সমস্ত সম্পদ লিখে দিবো।  এতে মনা ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার  বড় ছেলের বউকে মারধর করে।  বড় ছেলের বউকে মোটর সাইকেল দিয়ে  হত্যার চেষ্টা করে।  এতে তার কোমড়ের হাড় ভেঙ্গে যায়।  এর পর আমাকে ও আমার নাতনীকে গলা চিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

Advertisement
নুর জাহান বেগম বলেন,  ফটিকছড়ির এমপি, উপজেলা চেয়ারম্যান এ দুজনের সাথে তাঁর সুসম্পর্কের প্রভাব দেখিয়ে আমাদের উপর নির্যাতন চালাচ্ছে। এ ছাড়া একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের পুরো পরিবারকে নানাভাবে হয়রানি করছে।   মনার নির্যাতনে অতিষ্ট হয়ে নুর জাহান বেগম আদালতে মামলা দায়ের করেছেন।  এর পর পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেলে আদালতে মুচলেখা দিয়ে ছাড়া পায়।  কিন্তু তাতেও পরিবর্তন হয়নি মনা।  বাড়ীতে এসে আবারো একই কায়দায় পুরো পরিবারের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে।   বর্তমানে তার অব্যাহত হুমকি ও মিথ্যা মামলায় হয়রানিতে অতিষ্ঠ হয়ে রীতিমত নিজ বসতবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।  

সংবাদ সম্মেলনে তিনি ফটিকছড়ির এমপি ও উপজেলা চেয়ারম্যানের নিকট তাঁর ছেলের এসব অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা মেয়ার জোর দাবী জানান।  এ সময় ছেলে আজাদ, ছেলের বউ জোহরা বেগমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন