প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন ফেনী জেলার ঈদ সামগ্রী বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃচ্ছতা সাধন ও আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বানের প্রেক্ষিতে সোমবার (১৭ এপ্রিল) সকালে প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন ফেনী জেলা কমিটি হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু তাহের, দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, সাধù4;রণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুর রহমান সুজন, রোটারিয়ান মোস্তফা আজিজুল মনির, ইঞ্জিনিয়ার সাইফ উদ্দিন আহমেদ, আইডিইবি জেনিকের প্রচার সম্পাদক ফজলুল হক, সহ- সাংগঠনিক সম্পাদক মুরাদ হাসনাত রাফি, যুগ্ম সম্পাদক আবু যোবায়ের, নির্বাহী সদস্য দিদারুল আলম, সদস্য প্রকৌশলী মোজাম্মেল হক মিলন, ওমর ফারুক রিয়াজ, সাজ্জাদ হোসেন নোবেল প্রমুখ।
এতে অর্ধশতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহারের মধ্যে ছিল চাল, আলু, পেঁয়াজ, তেল, সেমাই, চিনি ইত্যাদি।

Comments
No comments
Add a comment: