প্রশাসনের দেয়া সেই অটোরিকশাটি ছিনিয়ে নিলো ছিনতাইকারীরা

সাইফুল ইসলাম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রশাসনের দেয়া সেই অটোরিকশাটি অস্ত্র ঠেকিয়ে ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। স্বপন মিয়ার স্বপ্ন ভেঙ্গে এখন দিন কাটাচ্ছেন অনাহারে-অর্ধাহারে। ছিনতাই হওয়া অটোরিকশাটি ফিরে পেতে আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন স্বপন মিয়া। 

গত (১৫ ডিসেম্বর) বৃহস্পতিবার ভোরে ছিনতাই হওয়ার চার দিন পার হয়ে গেলেও অটোরিকশাটি উদ্ধার হয়নি। 

ভুক্তভোগী স্বপন মিয়া জানান, তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার জগন্নাথপুর এলাকার মোহাম্মদ নুর মোহাম্মদের ছেলে। স্বপন মিয়া স্ত্রী হালিমা ও ৪ সন্তানকে নিয়ে উপজেলার মাহনা এলাকার ইউপি সদস্য ডলি আক্তারের বাড়িতে বসবাস করে আসছেন। কোন কাজের ব্যবস্থা করতে না পেরে অভাব-অনটনে খেয়ে না খেয়ে দিন কাটছিলো স্বপনের। এমনকি ছোট শিশুটিকে দুধ খেতে দিতে পারেনি। স্ত্রী-সন্তানদের ভরনপোষণ করতে না পেরে গাজিপুরের আকরাম নামের এক ব্যবসায়ীর কাছে ছোট সন্তানকে দত্যক দিয়ে দেন। 

অভাব অনটনের বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হক আনুষ্ঠানিক ভাবে কর্মের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রিকশা এবং নগদ ২০ হাজার টাকা দেন। এছাড়া অন্যান্য বিভিন্ন স্থান থেকেও আর্থিক সহযোগীতা করেন। পরে ওই রিকশাটিকে ব্যাটারি চালিত অটোরিকশায় রুপান্তরিত করেন স্বপন মিয়া। এরপর থেকেই স্বপন মিয়ার সংসার ভালোই চলছিলো। 

Advertisement
গত গত (১৫ ডিসেম্বর) বৃহস্পতিবার ভোরে উপজেলার গোলাকান্দাইল থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে বালিয়াপাড়ার দিকে যাচ্ছিলেন। এসময় গোলাকান্দাইল হাট সংলগ্ন ব্রীজের কাছে গিয়ে যাত্রীবেসেসহ ৫ ছিনতাইকারী স্বপনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় তাকে মারধর করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। শুধু তাই নয়, কোন প্রকার মামলা মোকদ্দমা করলে হত্যা করবে বলেও হুমকি দেয় ছিনতাইকারীরা। 

পরে স্বপন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর পুলিশের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন তিনি। রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হকের কাছে গিয়ে ঘটনার বর্ণনা দেন। 

স্বপন মিয়ার স্ত্রী হালিমা বেগম বলেন, পায়ে চালিত অটোরিকশায় এখন আর কেউ উঠেনা। তাই সহযোগীতা পাওয়া টাকা দিয়ে ব্যটারি লাগিয়ে অটোরিকশায় রুপান্তর করা হয়। অটোরিকশা চালিয়ে তাদের সংসার ভালোই চলছিলো। প্রতিদিন প্রায় ১ হাজার থেকে ১৫’শ টাকা আয় করতেন স্বামী স্বপন। ছিনতাই হয়ে যাওয়ায় এখন আবার সেই অভাব অনটনেই পড়ে গেলেন। 

উপজেলা নির্বাাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হক বলেন, ছিনতাইয়ের বিষয়টা জেনে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দ্রুত অটোরিকশাটিকে উদ্ধারের জন্য বলেছি। 
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, প্রশাসনের দেয়া ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন